নতুন শনাক্ত ৩০৯; মারা গেছেন ৯জন

 স্বাস্থ্য সেবা ডেস্ক
আপডেট: ২০২০-০৪-২৫ , ০২:৪৮ পিএম

নতুন শনাক্ত ৩০৯; মারা গেছেন ৯জন ছবি: সিটিজেন নিউজ

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্ত হয়েছে ৩০৯ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৯ জন। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন ৪ হাজার ৯৫৮ জন, মোট মারা গেছেন ১৪০ জন।

আজ শনিবার (২৫ এপ্রিল) দুপুরে করোনা নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর।

গতকাল শুক্রবার দেশে ৫০৩ জন করোনা রোগী শনাক্ত হয় ও ৪ জনের মৃত্যু হয়।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে সারাদেশে মোট নয়জন মারা গেছে। এদের মধ্যে পাঁচজন নারী ও চারজন পুরুষ, তিনজন ঢাকার এবং ছয়জন ঢাকার বাইরের বাসিন্দা।। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ১৪০ জনে। গত এক দিনে নতুন করে কারও সুস্থ হয়ে ওঠার খবর আসেনি। এ পর্যন্ত মোট ১১২ জন সুস্থ হয়ে উঠেছেন।

দেশে নভেল করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।