নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৪-২৫ , ০১:০১ পিএম
চট্টগ্রামে ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়
চট্টগ্রাম করোনা পরীক্ষার দ্বিতীয় ল্যাব চট্টগ্রামে ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) চালু হয়েছে ।বাংলাদেশ ইন্সটিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি)-একমাস পর শনিবার (২৫ এপ্রিল) থেকে ল্যাবটি চালু করা হয়।
এর আগে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকালে সিভাসুতে করোনা পরীক্ষার ল্যাব উদ্বোধন করেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
প্রতিষ্ঠানটিতে ৬টি পিসিআর মেশিন থাকলেও আপাতত একটি মেশিনে নমুনা পরীক্ষার কার্যক্রম চালানো হবে। ৬ জন শিক্ষার্থী এবং ২ জন শিক্ষক এই পরীক্ষায় প্রত্যক্ষভাবে কাজ করবেন। এখান থেকে নমুনা পরীক্ষা করে বিআইটিআইডিতে পাঠিয়ে দেওয়া হবে। সেখান থেকে ফলাফল জানানো হবে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.