আজ চট্টগ্রাম বন্দরের প্রতিষ্ঠাবার্ষিকী

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৪-২৫ , ১১:১৮ এএম

আজ চট্টগ্রাম বন্দরের প্রতিষ্ঠাবার্ষিকী ছবি: ইন্টারনেট

চট্টগ্রাম বন্দরের ১৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ শনিবার (২৫ এপ্রিল)। বর্তমান করোনা পরিস্থিতির কারণে এ বছর বন্দর কর্তৃপক্ষ অনাড়ম্বরভাবে কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই দিবসটি পালন করবে।

চট্টগ্রাম বন্দরের ১৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বন্দরকে সুষ্ঠুভাবে পরিচালনায় সর্বাত্মক সহায়তার জন্য বন্দরের সব কর্মকর্তা-কর্মচারী, বার্থ অপারেটর, টার্মিনাল অপারেটর, শিপ হ্যান্ডলিং অপারেটর, সিঅ্যান্ডএফ এজেন্ট, ফ্রেইট ফরোয়ার্ডার, বিকডা, শিপিং এজেন্ট, শ্রমিক, বন্দর ব্যবহারকারী ও স্টেকহোল্ডারদের সার্বিক সহযোগিতার জন্য চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এসএম আবুল কালাম আজাদ আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

প্রসঙ্গত, চট্টগ্রাম বন্দর বাংলাদেশের আমদানি ও রফতানির ৯২ শতাংশেরও বেশি পণ্য এবং ৯৮ শতাংশ কনটেইনারজাত পণ্য হ্যান্ডলিং করে থাকে। ২০১৯ সালে এ বন্দর ৩১ লক্ষাধিক কনটেইনার হ্যান্ডেল করেছে এবং ২০১৯ সালে চট্টগ্রাম বন্দর যুক্তরাজ্য ভিত্তিক সংস্থা লয়েড লিস্ট রেজিস্টারের তালিকায় বিশ্বের ৬৪তম ব্যস্ত কনটেইনার বন্দর হিসেবে স্বীকৃতি পেয়েছে।