ডেস্ক নিউজ
আপডেট: ২০২০-০৪-২৫ , ০৯:৪৮ এএম
ছবি: সিটিজেন নিউজ
করোনাভাইরাস মহামারির তথ্য এবার পাওয়া যাবে হোয়াটস অ্যাপে। হোয়াটস অ্যাপ কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে সরকার চালু করেছে ‘হোয়াটস অ্যাপ বট’। বাংলায় ‘হ্যালো’ লিখলেই পাওয়া যাবে সর্বশেষ তথ্য। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক অনলাইন সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এ সেবা উদ্বোধন করেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, +৮৮০১৬৭৮৩৮০০৫৬ নম্বরটি সেভ করে বাংলায় ‘হ্যালো’ লিখলে করোনাভাইরাস সম্পর্কে তথ্য পাওয়া যাবে। এই সেবাটি স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্যসেবা বিভাগের সঙ্গে আইসিটি বিভাগ, নূরা হেল্থ সার্ভিসেস ও হোয়াটস অ্যাপ কর্তৃপক্ষ যৌথভাবে চালু করেছে।
হোয়াটসঅ্যাপের ভারত এবং দক্ষিণ এশিয়ার পাবলিক পলিসির পরিচালক শিবনাথ থাকরাল, নুরা হেলথ এর প্রেসিডেন্ট ড. শাহেদ আলম এবং আবাসিক প্রতিনিধি ড. আরেফিন আলম ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের পরিকল্পনা ও গবেষণা পরিচালক ড. ইকবাল কবির, এলআইসিটি প্রকল্পের আইটি-আইটিইএস পলিসি অ্যডভাইজার সামি আহমেদ বক্তব্য রাখেন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.