রাঙ্গুনিয়ায় ১০০০লিটার চোলাই মদ উদ্ধার

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৪-২৫ , ০৮:৩৩ এএম

রাঙ্গুনিয়ায় ১০০০লিটার চোলাই মদ উদ্ধার ছবি: ইন্টারনেট

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় এক হাজার লিটার চোলাই মদ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৪ এপ্রিল) বিকাল ৩ টার দিকে উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের সেগুন বাগান এলাকার খোলা মাঠ থেকে এ মদ উদ্ধার করা হয়। এ সময় মাদক বহণে নিয়োজিত একটি মাইক্রোবাস জব্দ করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে রাঙ্গুনিয়া থানার সহকারি  পুলিশ উপ-পরিদর্শক মকছুদ আহমেদ জানান, টহলের সময় চট্টগ্রাম-কাপ্তাই সড়কের পাশে খোলা মাঠে সাদা গাড়ি দেখতে পায় পুলিশ। পরে গাড়িটি তল্লাশি চালিয়ে এক হাজার লিটার চোলাই মদ পাওয়া যায়।

তিনি আরও বলেন, গাড়ির ভিতর থেকে একটি নাম্বার প্লেট উদ্ধার করা হয়। গাড়ির সামনে লাগানো নাম্বার প্লেটের সাথে ওই নাম্বারের মিল নেই। পার্বত্য এলাকা থেকে চট্টগ্রাম শহরে পাচারের জন্য এসব মদ নিয়ে যেতে চাইলে সড়কে পুলিশের টহল দেখে গাড়িটি রেখে চালক পালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। এবিষয়ে অজ্ঞাত গাড়ির চালক ও মালিকের বিরুদ্ধে থানায় মামলা করা হবে।