প‌জে‌টিভ ২; নমুনা পরীক্ষা ১৮৩ জ‌নের

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৪-২৪ , ০৯:৩৯ পিএম

প‌জে‌টিভ ২; নমুনা পরীক্ষা ১৮৩ জ‌নের ছবি: সিটিজেন নিউজ

ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজে (বিআইটিআইডি) নমুনা পরীক্ষায় চট্টগ্রামে ১জন ও লক্ষীপুরের ১জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়। শুক্রবার (২৪ এপ্রিল) রাতে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি সিটিজেন নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

সিভিল সার্জন বলেন, গত ২৪ ঘণ্টায় মোট ১৮৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যে চট্টগ্রামের দামপাড়ার ৩৮ বছর বয়সী এক পুলিশ সদস্য ও লক্ষীপুর জেলার ১জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়।

তিনি আরও বলেন, সব মিলিয়ে এখন পর্যন্ত মোট ২হাজার ২৫২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে বিআইটিআইডিতে। তার মধ্যে এ পর্যন্ত ৮২ জন রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৪। আক্রান্ত অন্যরা চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার। এ ছাড়া চট্টগ্রামে শনাক্ত করোনা রোগীদের মধ্যে পাঁচজন ইতিমধ্যে মারা গেছেন।

এদিকে, শুক্রবার সকালে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আরও ২সুস্থ হয়েছেন বলে জানিয়েছেন হাসপাতালের অফিসার জামাল মোস্তফা। এ নিয়ে চট্টগ্রামে মোট সুস্থ হলেন ১২জন।