নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৪-২৪ , ০৬:২৭ পিএম
ছবি: সিটিজেন নিউজ
চট্টগ্রামের কর্ণফুলী এলাকায় প্রেমের কারণে শাহীন মোহাম্মদ সাগর (৩৮) নামে এক কবিরাজকে খুনের দায়ে ৬জনকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত ১২ টার দিকে চট্টগ্রামের কর্ণফুলী থানার ইছানগর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ানের (র্যাব-৭) একটি অভিযানিক দল। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত তিনটি লোহার পাইপ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- মহিউদ্দীন (২২),মো. রাব্বী (২০), মো. কাইয়ুম (২০),মো. ইরফান (২০),নাইমুল হক সাকিব (১৯) ও আবদুল করিম রিফাত (২১)।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুন সিটিজেন নিউজকে জানান, ঘটনার মূলহোতা মহিউদ্দিনের সঙ্গে একই এলাকা ইছানগরের একটি মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। ওই মেয়ের মা সে সম্পর্ক মেনে নেননি। মেয়েকে নিয়ে তিনি কবিরাজ সাগরের কাছে যান। মহিউদ্দিনকে ভুলতে কবিরাজ মেয়েটিকে ঝাড়ফুঁক করে দেন। ওই ঘটনার ১০-১২ দিন পরে মেয়েটি পালিয়ে গিয়ে মহিউদ্দিনকে বিয়ে করে। বিয়ের পর মেয়েটি তার স্বামী মহিউদ্দিনকে কবিরাজের বিষয়ে জানান। এসব কথা জেনে কবিরাজকে হত্যার পরিকল্পনা করেন মহিউদ্দিন।
তিনি বলেন, গত ১৯ এপ্রিল মহিউদ্দিন কৌশলে কবিরাজের ডেকে পরিকল্পনা অনুযায়ী শিকলবাহা এলাকায় কয়েকজনকে নিয়ে পিটিয়ে জখম করেন। পরে স্থানীয়রা কবিরাজ সাগরকে উদ্ধার করে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে নেন। সেখানে তার মৃত্যু হয়।
গ্রেফতার ছয়জনকে কর্ণফুলী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যারেও ওই কর্মকর্তা।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.