নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৪-২৪ , ০৫:০৬ পিএম
ছবি: সিটিজেন নিউজ
বাংলাদেশে করোনাভাইরাস প্রতিরোধে সরকার আগাম প্রস্তুতি না নেওয়ায় দেশে করোনা সংক্রমিত রোগী ও মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘আজকে করোনার কারণে সারা দেশে খাবারের জন্য হাহাকার চলছে।
আজ শুক্রবার (২৪ এপ্রিল) সকালে রাজধানীর মোহাম্মদপুরে দুস্থদের মধ্যে খাদ্যসামগ্রী ও রান্না করা খাবার বিতরণ করার সময় প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবির রিজভী এ কথা বলেন। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাহবুবুল ইসলামের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণের আয়োজন করা হয়।
এসময় তিনি আরও বলেন, কর্মহীন মানুষ খাবার খুঁজছেন। তারা খাবারের জন্য ছোটাছুটি করছেন। দেশে দুর্ভিক্ষের অবস্থা বিরাজ করছে। এই দুঃসময়ে বিএনপি নেতাকর্মীরা পকেটের টাকায় ত্রাণ দিচ্ছে আর সরকারি দলের ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও চেয়ারম্যান ত্রাণের চাল-ডাল-তেল চুরি করছে।’
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.