নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৪-২৪ , ০৪:৫৪ পিএম
ছবি: সংগৃহীত
বিএনপি করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে জাতীয় টাস্কফোর্স গঠনের নামে জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে। বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ শুক্রবার (২৪ এপ্রিল) তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে একথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, লকডাউনের কারণে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত অনেকেই কর্ম হারিয়ে অসহায় জীবনযাপন করছেন। তাদের ও দুস্থদের ত্রাণ সহায়তা অব্যাহত রাখতে হবে। যেসব দুস্থ অসহায় মানুষ ত্রাণ পায়নি তাদের খুঁজে বের করে খাদ্যসামগ্রী পৌঁছে দিতে হবে। এটা সবার মানবিক দায়িত্ব।
তিনি আরও বলেন, দলমত নির্বিশেষে সব রাজনৈতিক দলকে অভিন্ন শত্রু করোনা প্রতিরোধে এগিয়ে আসতে হবে। এ সময় ওবায়দুল কাদের পবিত্র মাহে রমজান উপলক্ষে মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানান।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.