আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২০-০৪-২৪ , ০৪:৪২ পিএম
ছবি: সিটিজেন নিউজ
করোনাভাইরাস চিকিৎসায় এক ‘বিপজ্জনক’ পরামর্শ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার এক বক্তব্যে তিনি বলেছেন, মানুষ চাইলে তাদের শরীরে করোনা প্রতিরোধী জীবাণুনাশকের ইনজেকশন নিতে পারে। তার এই বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্পের এই পরামর্শ জনগণকে স্বাস্থ্যঝুঁকিতে ফেলতে পারে। এ খবর দিয়েছে দ্য গার্ডিয়ান।
বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে ট্রাম্প বলেছেন, দেখলাম যে, জীবাণুনাশকগুলো ভাইরাসটিকে এক মিনিটের মধ্যে মেরে ফেলে। এক মিনিট! এটা নিয়ে কিছু করার উপায় আছে কি, জীবাণুনাশক ইনজেকশন দিয়ে যা শরীরকে পুরোপুরিভাবে পরিষ্কার করে?
ট্রাম্পের এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তীব্রভাবে সমালোচিত হয়েছে। করোনা রোগীদের প্রাণঘাতী ‘আলট্রাভায়োলেট রশ্মি’ দিয়েও চিকিৎসার কথা বলেছেন ট্রাম্প। ট্রাম্পের এই বক্তব্যের পর বিশ্বজুড়ে বহু চিকিৎসক করোনা চিকিৎসায় জনগণকে জীবাণুনাশক বা আল্ট্রাভায়োলেট রশ্মি ব্যবহার না করতে সতর্ক করেছেন। ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির অধ্যাপক রবার্ট রেইচ বলেছেন, ট্রাম্পের এই সম্মেলনগুলো সক্রিয়ভাবে জনস্বাস্থ্যকে ঝুঁকির মুখে ফেলছে।
বিশেষজ্ঞরা বলছেন, এসব অপপ্রচার পরিহার করুন। বিশেষজ্ঞদের কথা শুনুন। আর, দয়া করে জীবাণুনাশক গিলবেন না।
এর আগেও ট্রাম্প করোনাভাইরাস নিয়ে একাধিক বিতর্ক সৃষ্টিকারী বিপজ্জনক পরামর্শ দিয়েছেন। ভাইরাসটি নিয়ে তার প্রতিক্রিয়া বিশ্বজুড়ে সমালোচিত হয়েছে। এর আগে করোনার প্রতিষেধক হিসেবে ম্যালেরিয়ার চিকিৎসায় ব্যবহৃত হাইড্রোক্সিক্লোরোকুইন ব্যবহারের পরামর্শ দিয়ে সমালোচিত হয়েছেন তিনি।
যদিও ওই ওষুধটি প্রয়োগে করোনা প্রতিরোধের কোনো প্রমাণ পাওয়া যায়নি। তারও আগে ফেব্রুয়ারিতে তিনি দাবি করেন, উষ্ণ আবহাওয়ায় ভাইরাসটি ধ্বংস হয়ে যাবে। সাধারণ ফ্লু যেভাবে চলে যায়, ভাইরাসটিও ঠিক সেভাবে চলে যাবে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.