মো. ইমরান হোসাইন । আনোয়ারা প্রতিনিধি
আপডেট: ২০২০-০৪-২৪ , ০৩:১২ পিএম
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি'র পক্ষে দ্বিতীয় দফায় সাড়ে চারশত পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করলেন নেতাকর্মীরা। শুক্রবার (২৪এপ্রিল) সকালে বারশত ইউনিয়ন পরিষদের এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এসময় সামাজিক দূরত্ব বজায় রেখে আনোয়ারা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুল করিম চৌধুরী বাবুল,।সদস্য ও স্থানীয় ইউপি চেয়ারম্যান এম.এ কাইয়ূম শাহ্, এম.এ রশিদ, সাবের আহমদ, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও সম্পাদকের মধ্যে আবদুর রহিম, মো. হারুন, বাবুল চৌধুরী, মোহাম্মদ আলী, কামাল উদ্দিন সওদাগর, মো. সেলিম, মো. জাহাঙ্গীর আলম, মো.ইসহাক, মো. আশারুজ্জামান, মো. আনোয়ার, মো. হারুন, ইইঞ্জিনিয়ার মো. ইসহাক, মো.জাকের হোসেন লেদু, আওয়ামীলীগ নেতা আব্দুল মোনাফ, এম.এ লতিফ, যুবলীগ নেতা মো. লিয়াকত আলী, মো. ইউসুফ, মো. বাবুল হক, স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সম্পাদক মো. রফিক, ছাত্রলীগ নেতা তারেকুল ইসলাম উপস্থিত ছিলেন।
সবাইকে সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে নিরাপদ থাকতে আহবান জানান এবং ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপির ঘোষণা আনোয়ারার কোন মানুষ খাদ্য সংকটে থাকবে না বলেও জানান নেতাকর্মীরা।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.