নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৪-২৪ , ০৩:০১ পিএম
ছবি: ইন্টারনেট
দেশব্যাপী লকডাউনের কারণে চাকরি ও ব্যবসা বন্ধ হয়ে যাওয়ায় কর্মহীন হয়ে পড়েছেন অনেক নিম্ন আয়ের মানুষ । জীবিকার চাকা বন্ধ হয়ে যাওয়ায় এপ্রিল থেকে আগামী তিন মাসের বাড়ি ভাড়া ও ইউটিলিটি বিল মওকুফের দাবি করেছেন ভাড়াটিয়ারা।
বাংলাদেশ শ্রমশক্তি জরিপ ২০১৭ অনুযায়ী, শহরাঞ্চলে প্রায় ৪৪ শতাংশ আবাসিক বাড়ি ভাড়া দেয়া হয়েছে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, বাড়ি ভাড়া বাবদ মোট মাসিক ব্যয়ের ১৭.২৫ শতাংশ পর্যন্ত খরচ হয়। সেই সাথে ইউটিলিটি বাবদ মোট ব্যয়ের আরও পাঁচ শতাংশ যোগ হয়। অর্থাৎ একটি পরিবারের মোট মাসিক ব্যয়ের প্রায় এক-চতুর্থাংশই বাড়ি ভাড়ার বাবদ খরচ হয়।
এ বিষয়ে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ফেলো মুস্তাফিজুর রহমান বলেন, করোনার কারণে এখন শহরের প্রায় ৪০ লাখ দরিদ্র মানুষ বেকার হয়ে পড়েছেন। তাদের পক্ষে পরিবারের জন্য খাবারের ব্যবস্থা করাই কঠিন। সরকার তাদের জন্য খাবার রেশনিং চালু করতে পারে।
তিনি বলেন, যদি এনবিআর বাড়ির মালিকদের আয়কর কিছুটা মওকুফ করে দেয় তাহলে তারা তাদের দরিদ্র ভাড়াটিয়াদের বাসা ভাড়ার বোঝাও কিছুটা কমিয়ে দিতে পারবে। এছাড়াও সিটি করপোরেশনও হোল্ডিং ট্যাক্স মওকুফ দিতে পারে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.