চট্টগ্রা‌মে ক‌রোনা জয় কর‌লেন ১২ জন

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৪-২৪ , ০২:০২ পিএম

চট্টগ্রা‌মে ক‌রোনা জয় কর‌লেন ১২ জন ছবি: ইন্টারনেট

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আরও ২ জন সুস্থ হয়েছেন বলে জানিয়েছেন হাসপাতালের অফিসার জামাল মোস্তফা। এ নিয়ে চট্টগ্রামে মোট সুস্থ হলেন ১২জন।

তিনি জানান,শুক্রবার (২৪ এপ্রিল) সকালে  আরও ২ জন করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। এর মধ্যে একজন বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আসিফুল হক এবং নগরীর দামপাড়া এলাকার শনাক্ত হওয়া প্রথম রোগী মুজিবুর রহমান।এখন পর্যন্ত জেনারেল হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ জন।