সীতাকুণ্ডে ছুরিকাঘাতে দুই বন্ধু নিহত

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৪-২৪ , ১২:৩৪ পিএম

সীতাকুণ্ডে ছুরিকাঘাতে দুই বন্ধু নিহত ছবি: সিটিজেন নিউজ

চট্টগ্রামের সীতাকুণ্ডে ছুরিকাঘাতে দুই যুবক নিহত হয়েছে ।বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে সীতাকুণ্ড পৌরসভা অফিসের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত একজনকে আটক করেছে পুলিশ।

নিহতরা হলেন, সীতাকুণ্ড পৌরসভার পূর্ব আমিরাবাদ এলাকার আব্বাস উদ্দিনের ছেলে মোহাম্মদ জাহিদ (২৬) ও ভূঁইয়াপাড়ার নায়েব আলীর ছেলে মোহাম্মদ শাহিন (২৫)। নিহত দুইজন পরস্পর বন্ধু বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন মোল্লা সিটিজেন নিউজকে জানান, জুয়া খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারামারির  ঘটনা ঘটে। মারামারিতে দুইজন ছুরিকাঘাতে আহত হয়। পরে হাসপাতালে তারা মারা যান। এ ঘটনায় জড়িত একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।