সামাজিক দূরত্ব বজায় রেখে ইফতার কিনতে হবে: সিএমপি

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৪-২৪ , ১২:১৫ পিএম

সামাজিক দূরত্ব বজায় রেখে ইফতার কিনতে হবে: সিএমপি ছবি: সিটিজেন নিউজ

করোনা ভাইরাসের সংক্রমণ ও বিস্তার রোধে সামাজিক দূরত্ব বজায় রাখার লক্ষ্যে  পবিত্র মাহে রমজানের ইফতার ও সেহেরির ক্ষেত্রে নির্দেশনা দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। শুক্রবার  (২৪ এপ্রিল) সকালে সিএমপির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষ্যে দেশ ও জাতির স্বার্থে সামাজিক দূরত্ব বজায় রেখে ইফতার কিনে প্যাকেটে করে নিয়ে যেতে হবে।

বিজ্ঞপ্তিতে নির্দেশনা গুলো হলো-

ফুটপাত বা যত্রতত্র ইফতারি  তৈরি ও  বিক্রয় করা যাবে না।

রেস্টুরেন্ট বা খাবার দোকানে বসে ইফতার করা যাবে না।

সন্ধ্যা ৬টার পর  ইফতার বিক্রয়  করা যাবে না।

রেস্টুরেন্ট, খাবার দোকান বা অন্য কোথাও  সেহেরি তৈরি,আয়োজন  বা বিক্রয় করা যাবে না।

কোথাও কোন ইফতার পার্টির আয়োজন  করা যাবে না।

সিএমপি'র অনুমতি ছাড়া কোথাও ইফতার বিতরণ করা যাবে না।