নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৪-২৪ , ০৯:২১ এএম
ছবি: সিটিজেন নিউজ
করোনাভাইরাসের সংক্রমণ ও বিস্তার রোধে সামাজিক দূরত্ব বজায় রাখার লক্ষ্যে চট্টগ্রাম রেলস্টেশন সংলগ্ন পার্কিং কর্ণারে রিয়াজউদ্দিন বাজার সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। আজ শুক্রবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় আনুষ্ঠানিকভাবে ওই স্থানে কাঁচা বাজারের উদ্বোধন করবেন সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সিএমপি’র এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জাননো হয়, শুক্রবার (২৪ এপ্রিল) সিএমপি দক্ষিণ বিভাগের উদ্যোগে অস্থায়ীভাবে নতুন রেলস্টেশনের কার পার্কিং গ্রাউন্ডে রিয়াজউদ্দিন বাজারের কাঁচাবাজার স্থানান্তর করা হবে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন স্থানান্তরিত কাঁচাবাজারের উদ্বোধন করবেন। সিএমপি কমিশনার মাহাবুবর রহমান এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.