নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৪-২৪ , ০৮:৫১ এএম
ছবি: গুগল ম্যাপ
সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ শুক্রবার (২৪ এপ্রিল) ভোর রাতে সেহরি খাওয়ার মাধ্যমে রোজা রাখা শুরু করেছে দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া, চন্দনাইশ, পটিয়া, লোহাগাড়া, বাঁশখালী ও আনোয়ারা উপজেলার অর্ধশতাধিক গ্রামের মানুষ।
তবে, বাংলাদেশে এখনও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। এ নিয়ে শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় চাঁদ দেখা কমিটির সভা আছে। সেই সভায় জানানো হবে, বাংলাদেশে কবে থেকে রোজা শুরু হবে।
জানা যায়, সাতকানিয়া উপজেলার মির্জাখীল দরবার শরিফের অনুসারীরা দীর্ঘদিন ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ পালন করে আসছেন। তারই ধারাবাহিকতায় মির্জাখীল দরবার শরিফের অনুসারী সাতকানিয়া উপজেলার মির্জাখীল, সোনাকানিয়া, গারাঙ্গিয়া ও গাটিয়াডাঙ্গা, লোহাগাড়া উপজেলার কলাউজান, বড়হাতিয়া, পুটিবিলা চরম্বা ও চুনতি, বাঁশখালী উপজেলার জালিয়াপাড়া, ছনুয়া, মক্ষিরচর, চাম্বল, শেখেরখীল, ডোংরা, তৈলারদ্বীপ ও কালিপুর, পটিয়া উপজেলার হাইদগাঁও, বাহুলী ও ভেল্লাপাড়াসহ অর্ধশত গ্রামের মানুষ আজ সেহেরি খেয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে মির্জাখীল দরবার শরিফের পীরজাদা মোহাম্মদ মছউদুর রহমান বলেন, ‘আমরা যেহেতু সৌদি আরবের দিনক্ষণ অনুসরণ করি, সে অনুযায়ী আমরা সেহেরি খেয়ে রোজা রাখা শুরু করেছি।’
সৌদি আরবের আকাশে পবিত্র রমজানের মাসের চাঁদ দেখা না যাওয়ায় এবং শাবান মাস ৩০ দিন পূর্ণ হওয়ায় আজ শুক্রবার থেকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে পবিত্র মাহে রমজান শুরু হয়েছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.