‌খোলা থাক‌ছে কারখানাসহ অ‌নেক দপ্তর

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৪-২৩ , ০৯:৩২ পিএম

‌খোলা থাক‌ছে কারখানাসহ অ‌নেক দপ্তর ছবি: ইন্টারনেট

করোনাভাইরাসের প্রকোপ রোধে এ দফায় ৫ মে পর্যন্ত বাড়ানো হয়েছে, সাধারণ ছুটি। তবে এর মধ্যেও সীমিত আকারে চালু থাকছে প্রধানমন্ত্রীর কার্যালয়সহ ১৮টি সরকারি প্রতিষ্ঠান।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জারি করা নতুন এক প্রজ্ঞাপনে জানানো হয়, ওষুধশিল্প, রপ্তানিমুখী শিল্পসহ সব কারখানা, শ্রমিকদের নিরাপত্তা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করে চালু রাখা যাবে। আর সীমিত আকারে বিচার কাজ চালুর সিদ্ধান্ত নিয়েছেন সুপ্রিম কোর্ট। এছাড়াও বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানী, ফায়ার সার্ভিস, স্থল- নদী ও সমুদ্র বন্দরের কার্যক্রম-সহ চালু থাকবে পণ্য পরিবহন সেবাও।

প্রজ্ঞাপনে আরও  জানানো হয়, সপ্তাহে দুদিন সামাজিক দূরত্ব মেনে জরুরী জামিন শুনানির কার্যক্রম চলবে দেশের সব মহানগর দায়রা জজ ও চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। এছাড়া আসছে সপ্তাহ থেকে সীমিত পরিসরে খুলবে সুপ্রিম কোর্টও। ২৬ এপ্রিল থেকে ঢাকার মতিঝিল দিলকুশা এবং চট্টগ্রামের খাতুনগঞ্জ ও আগ্রাবাদ এলাকার সব তফসিলি ব্যাংকের শাখা প্রতি কার্যদিবসে সকাল ১০টা থেকে দুপুর ২ টা পর্যন্ত খোলা থাকবে।