নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৪-২৩ , ০৬:৫৫ পিএম
ছবি: ইন্টারনেট
সরকার ঘোষিত সাধারণ ছুটির সময় চট্টগ্রামের চট্টগ্রামের খাতুনগঞ্জ ও আগ্রাবাদে ব্যাংক খোলা রাখার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপরভিশন থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করা হয়েছে।
সার্কুলারে বলা হয়েছে, পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত রাজধানীর মতিঝিল, দিলকুশা এবং চট্টগ্রামের খাতুনগঞ্জ ও আগ্রাবাদে অবস্থিত সব তফসিলি ব্যাংকের শাখা প্রতি কার্যদিবসে খোলা রাখতে হবে। বাণিজ্যিক এসব এলাকার ব্যাংক শাখার দৈনিক ব্যাংকিং লেনদেনের সময় সকাল ১০ টা থেকে দুপুর ২টা ঘটিকা পর্যন্ত পুনঃনির্ধারণ করা হল। এক্ষেত্রে লেনদেন পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম সম্পাদনের জন্য সংশ্লিষ্ট শাখা এবং প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগ প্রয়োজনে দুপুর সাড়ে ৩টা পর্যন্ত খোলা রাখা যাবে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.