২ হাজার চিকিৎসক ৬ হাজার নার্স নিয়োগের সিদ্ধান্ত

 স্বাস্থ্য সেবা ডেস্ক
আপডেট: ২০২০-০৪-২৩ , ০৫:৩৮ পিএম

২ হাজার চিকিৎসক ৬ হাজার নার্স নিয়োগের সিদ্ধান্ত ছবি: সিটিজেন নিউজ

করোনাভাইরাসের (কোভিড-১৯) প্রাদুর্ভাবের মধ্যে অনেক চিকিৎসক ও নার্সকে কোয়ারেন্টিনে যেতে হয়েছে। ফলে চিকিৎসক ও নার্সদের একটি সংকট দেখা দিয়েছে। এই যখন অবস্থা তখন সরকার দুই হাজার চিকিৎসক এবং ছয় হাজার নার্স নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত নিয়মিত অনলাইন বুলেটিনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান

জাহিদ মালেক বলেন, আমরা লক্ষ করছি, বেশকিছু হাসপাতালে রোগীদের সেবা দিতে গিয়ে আমাদের বেশকিছু চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন। তার জন্য আমরা দুঃখ প্রকাশ করি এবং তাদের সুস্থতা কামনা করি। কারণ তারাই কোভিডের বিরুদ্ধে যুদ্ধ করছেন।

স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, যেহেতু আমরা নতুন নতুন হাসপাতাল কোডিভ রোগীদের জন্য প্রস্তুত করছি। এবং বেশকিছু ডাক্তারকে কোয়ারেন্টিনে যেতে হয়েছে।

এমন পরিস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় নতুন দুই হাজার নতুন ডাক্তার এবং ছয় হাজার নার্স নিয়োগের ব্যবস্থা আমরা করছি। আমরা আশা করি, এই নিয়োগের মাধ্যমে আমাদের স্বাস্থ্যসেবা আগামীতে আরও জোরদার হবে।