নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৪-২৩ , ০৪:৪৪ পিএম
ছবি: ইন্টারনেট
চট্টগ্রামের বাকলিয়া থানাধীন এলাকায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যার দায়ে মো. মুছা (৫০) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ভোরে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশের দাবি, ২০১০ সালে মুছা রেলওয়ে কর্মচারী হত্যার অভিযোগে দায়ের হওয়া একটি হত্যা মামলার আসামি। ওই মামলায় ১০ বছর জেলে খেটে ২০১৯ সালে কারাগার থেকে বের হন।
আটক মো. মুছা পটিয়া উপজেলার শিকলবাহা জামালপাড়ার কবির শেরাং এর ছেলে। মুছার দুইটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। বড় ছেলে ঢাকায় গাড়ি চালক হিসেবে কাজ করে। ছোট ছেলে ও মেয়ে মায়ের সঙ্গে থাকতেন।
পুলিশ জানায়, বুধবার (২২ এপ্রিল) সকালে পারিবারিক কলহের জেরে বাকলিয়া থানাধীন বলিরহাট বড় কবরস্থান এলাকায় নিজ বাসায় স্বামীর হাতে খুন হন জোসনা বেগম লিজা (৪২)। খুনের পর থেকে পালিয়ে বেড়াচ্ছিলেন স্বামী মো. মুছা।
বিষয়টি নিশ্চিত করে, সহকারী কমিশনার (চকবাজার জোন) মুহাম্মদ রাইসুল ইসলাম জানান, স্ত্রীকে হত্যা করে পালিয়ে বেড়াচ্ছিলেন মুছা। তাকে ধরতে ৬ ঘণ্টা ছদ্মবেশে নগরের বাকলিয়া, কোতোয়ালী ও সদরঘাট এলাকায় ঘুরে বেড়িয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (চকবাজার জোন) মুহাম্মদ রাইসুল ইসলাম ও বাকলিয়া থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নেজাম উদ্দীন। শেষ পর্যন্ত গ্রেফতার করতে পেরেছি।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.