কনটেইনার জট নিরসনে
নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৪-২৩ , ০৪:২৫ পিএম
চট্টগ্রাম বন্দর
চট্টগ্রাম বন্দরে বেসরকারি কনটেইনার ডিপোগুলোতে (অফডক) ১৮ হাজার কনটেইনার সরানোর অনুমোদন এসেছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন চৌধুরী বন্দর ভবনে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, বন্দরে কনটেইনার জট নিরসনে সব পণ্য অফডকে সরিয়ে নেওয়ার জন্য অনুমোদন পেতে যাচ্ছি। এর ফলে ১৮ হাজার কনটেইনার অফডকে নেওয়া যাবে। বিকেলের মধ্যে এ বিষয়ে ঘোষণা আসবে আশা করি। আমাদের টার্গেট জট কমানো।
তিনি আরও বলেন, বহির্নোঙরে ৩৩টি জাহাজ অপেক্ষমাণ আছে। সেগুলোতে ৩৬ হাজার কনটেইনার আছে। বন্দর থেকে অফডকে কনটেইনার পাঠিয়ে জাহাজের কনটেইনার নামাতে হবে।
প্রসঙ্গত, করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে সারা দেশে চলমান সরকারি ছুটিতে ধারণক্ষমতার অতিরিক্ত পণ্য জমে প্রায় অচল দেশের প্রধান চট্টগ্রাম সমুদ্র বন্দর। এই সমুদ্রবন্দর দিয়ে দেশের মোট ৯১ শতাংশ রপ্তানি এবং ৮২ শতাংশ পণ্য আমদানি হয়ে থাকে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.