ডেস্ক নিউজ
আপডেট: ২০২০-০৪-২৩ , ০৪:১২ পিএম
ছবি: সিটিজেন নিউজ
বাংলাদেশে প্রথম পেপিনোমেলন ফলের চাষ হচ্ছে রংপুরের মাটিতে। শখের বসে বিদেশ থেকে মাত্র একটি চারা এনে এখন বানিজ্যিক ভাবে চাষ করছেন এএসএম সেলিম। অল্প খরচে বেশি ফলন হওয়ায় ভাল মুনাফার আশাও করছেন তিনি। এ দেশের মাটি পেপিনোমেলন উৎপাদনের উপযোগী বলে জানান রংপুর বিভাগীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
রংপুরের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জানান, রংপুর অঞ্চলের মাটি উর্বর এবং আবহাওয়া অনুকূল হওয়ায় এখানে পেপিনোমেলন উৎপাদনের সম্ভাবনা দেখছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
ক্যান্সার প্রতিরোধী এন্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ফলটি শরীরের জন্য খুবই কার্যকরী, এমন দাবি পুষ্টিবিদদের। তাই সুস্বাদু ও মুখরোচক পেপিনোমেলন চাষ, আমাদের দেশে এক সম্ভবনাময়ী ফল বলে মনে করছেন সংশ্লিষ্টরা ।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.