লকডাউন হাটহাজারী: চলছে গাড়ি; মানা হচ্ছে না সামাজিক দূরত্ব

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৪-২৩ , ০৩:২৯ পিএম

লকডাউন হাটহাজারী: চলছে গাড়ি; মানা হচ্ছে না সামাজিক দূরত্ব ছবি: সিটিজেন নিউজ

করোনাভাইরাস মোকাবেলায় গত রবিবার  (১৯ এপ্রিল) চট্টগ্রামের হাটহাজারী লকডাউন ঘোষণা করা হলেও নিয়ম মানছে না অনেকে। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বসছে হাটবাজার। সড়কে চলছে গাড়ি। নেই কোনও সামাজিক দূরত্ব।

সরোজমিনে দেখা যায়, হাটহাজারীর বেশ কিছু এলাকায় বেলা ১১টার পরে চলছে হাট-বাজার। সামাজিক দূরত্ব মানছেনা কেউ। শুধু হাটবাজারের সীমাবদ্ধ নয়, চলছে অটো রিক্সা সিএনজিসহ নানা ধরনের যানবাহন।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন সিটিজেন নিউজকে জানান, হাটহাজারী উপজেলা লকডাউন করা হলেও তা মানছেনা অনেকে। আমরা প্রশাসনের কর্মকর্তারা করোনা মোকাবেলায় দিন রাত কাজ করে যাচ্ছি।  প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে হাটহাজারী যে সকল জায়গায় হাটবাজার বসছে সেখানে আমার অভিযান পরিচালনা করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করছি।

তিনি বলেন, প্রাণঘাতি করোনা ভাইরাসের সংক্রমণ ঝুঁকি মোকাবেলায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত হাটহাজারী উপজেলা হতে সড়ক, নৌ, অন্যকোন উপজেলা হতে ব্যক্তি, যানবাহন প্রবেশ বা গমন করতে না পারে সে ব্যাপারে প্রশাসনের সজাগ দৃষ্টি রয়েছে।