রাউজান উপজেলা লকডাউন

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৪-২৩ , ১২:২৭ পিএম

রাউজান উপজেলা লকডাউন ছবি: সিটিজেন নিউজ

করোনাভাইরাসের সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে চট্টগ্রামের রাউজান উপজেলাকে লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপজেলাটি লকডাউন থাকবে বলে জানিয়েছেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জোনায়েদ কবির সোহাগ।

তিনি জানান, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত রাউজান উপজেলা থেকে সড়ক, নৌ বা অন্য কোনো পথে কোনো ব্যক্তি বা যানবাহন বের হতে পারবে না। অন্য কোনো উপজেলা থেকে আসতে পারবে না। পাশাপাশি সব ধরণের যানবাহন ও জনসমাগম বন্ধ থাকবে। এক এলাকা থেকে অন্য এলাকায় চলাচল কঠোরভাবে সীমিত থাকবে।