মেঘনা ব্যাংকের নতুন এমডি সোহেল আর কে হুসেইন

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৪-২৩ , ১১:২১ এএম

মেঘনা ব্যাংকের নতুন এমডি সোহেল আর কে হুসেইন সোহেল আর কে হুসেইন

মেঘনা ব্যাংকের নতুন প্রধান নির্বাহী (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে যোগ দিচ্ছেন সোহেল আর কে হুসেইন। ৩০ বছরের বেশি সময়ের ব্যাংকিং ব্যবসায় নেতৃত্ব দেয়ার অভিজ্ঞতা রয়েছে তার। করপোরেট, এসএমই, রিটেইল এবং অবকাঠামো উন্নয়ন খাতে অর্থায়নে রয়েছে তার দারুণ অভিজ্ঞতা। 

বিশেষ করে ডিজিটালাইজেশন, মার্জার অ্যান্ড অ্যাকুইজিশন, অ্যাডভাইজরি এবং স্ট্রাকচারজড ফিন্যান্স ট্রানজেকশনের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছেন তিনি। মেঘনা ব্যাংকে যোগদানের আগে সোহেল আর কে হুসেইন দ্য সিটি ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করেন।