ফটিকছড়ি লকডাউন

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৪-২৩ , ০৯:২০ এএম

ফটিকছড়ি লকডাউন ছবি: সিটিজেন নিউজ

ফটিকছড়িতে সর্ব প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকাল ৩টা থেকে লকডাউন হচ্ছে ফটিকছড়ি। বৃহস্পতিবার সকালে সিটিজেন নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন সাংসদ আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী।

তিনি বলেন, ফটিকছড়িতে সর্ব প্রথম নাজিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা: বাসেতের করোনা সনাক্ত হওয়ার পর লকডাউন করার হচ্ছে।

তিনি  আরও বলেন, প্রাণঘাতি করোনা ভাইরাসের সংক্রমণ ঝুঁকি মোকাবেলায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ফটিকছড়ি উপজেলা হতে সড়ক, নৌ/ অন্যকোন উপজেলা হতে ব্যাক্তি/ যানবাহন প্রবেশ কিংবা এ উপজেলা হতে অন্য উপজেলায় ও জেলায় গমন করতে পারবে না।

এদিকে দেশের আতংকিত না হয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে ঘরে থাকার এবং নিরাপদে থাকার অনুরোধ এবং সর্বাবস্থায় প্রাণঘাতী করোনা থেকে মুক্তির জন্য মহান আল্লাহ কাছে প্রার্থনা করার আহবান জানিয়েছেন তিনি।