উত্তর কোরিয়ার নেতৃত্বে আসছেন কিমের বোন

 আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২০-০৪-২৩ , ০৯:১১ এএম

উত্তর কোরিয়ার নেতৃত্বে আসছেন কিমের বোন ছবি: ইন্টারনেট

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের শারীরিক অবস্থা সংকাপন্ন-এ তথ্য প্রকাশের পর থেকেই তার পরবর্তী উত্তরাধিকারী খোঁজাখুঁজি শুর হয়েছে। কিমের পরে তার বোন বা ভাই রাজবংশের দায়িত্ব নেবেন বলে ধারণা করা হচ্ছে। 

আন্তাজার্তিক গণমাধ্যম নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

শুধু কিমের বোন হিসেবে নয়, উত্তর কোরিয়ার রাজনীতিতে এক সক্রিয় ভূমিকা পালন করে আসছে কিম ইয়ো জং। কোরিয়ার রুলিং ওয়ার্কার পার্টির একজন সিনিয়র মেম্বার তিনি। সেই সাথে উত্তর কোরিয়ার সবচেয়ে ক্ষমতাশীল নারী হিসেবে পরিচিত কিম ইয়ো জং। রাজনীতিতে আগ্রহের জের ধরে গত মাসে তিনি জানান, ভাইয়ের সঙ্গে এখন থেকে মূল সম্মেলনগুলোতে যোগ দেবেন তিনি।

এদিকে কিম জং উনের ভাই কিম জং চলের রাজনীতিতে তেমন কোনো আগ্রহ নেই। গানই তার জীবনের অন্যতম আগ্রহের জায়গা। সে হিসেবে কিমের পর রাজবংশের দায়িত্ব আসছে তার বোন কিম ইয়ো জং এর ওপর।  তবে, সবকিছু শেষে কিম জং উন কেমন আছেন। তিনি আসলেই কাজে ফিরতে পারবেন কিনা এই নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।