ডক্টর সা'দত হুসাইন মারা গেছেন

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৪-২৩ , ০৭:৫০ এএম

ডক্টর সা'দত হুসাইন মারা গেছেন ডক্টর সা'দত হুসাইন। ছবি: সংগৃহীত

সরকারি কর্ম কমিশন-পিএসসির সাবেক চেয়ারম্যান ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব ডক্টর সা'দত হুসাইন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার (২৩শে এপ্রিল) রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
পিএসসির নবম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করা ৭৩ বছর বয়সী ডক্টর সা'দত হুসাইন গত ১৩ই এপ্রিল দুপুরে বাসায় অসুস্থ বোধ করেন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি আগে থেকেই কিডনি, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসে ভুগছেন বলে জানান চিকিৎসকরা।

উল্লেখ্য, ২০০২-২০০৫ সালে মন্ত্রিপরিষদ সচিব ছিলেন সা'দত হুসাইন। এরপর ২০০৭ থেকে ২০১১ সাল পর্যন্ত সরকারি কর্ম কমিশন-পিএসসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।