নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৪-২২ , ১০:৫৭ পিএম
ছবি: সিটিজেন নিউজ
ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজে (বিআইটিআইডি) নমুনা পরীক্ষায় চট্টগ্রামের লালখানবাজারে ১জন, বালুচড়ায় ১জন ও ফটিকছড়িতে ১জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়। বুধবার (২২ এপ্রিল) রাতে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি সিটিজেন নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
সিভিল সার্জন বলেন, গত ২৪ ঘণ্টায় মোট ১৬৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। সব মিলিয়ে এখন পর্যন্ত মোট ১৮৮৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে বিআইটিআইডিতে। তার মধ্যে এ পর্যন্ত ৭৯ জন রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৩। আক্রান্ত অন্যরা চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার। এ ছাড়া চট্টগ্রামে শনাক্ত করোনা রোগীদের মধ্যে পাঁচজন ইতিমধ্যে মারা গেছেন।
এদিকে বুধবার সকালে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন পাঁচজন সুস্থ হয়েছেন বলে জানিয়েছেন হাসপাতালের অফিসার জামাল মোস্তফা। এ নিয়ে চট্টগ্রামে মোট সুস্থ হলেন সাতজন।
তিনি আরও জানান, সুস্থ হওয়া নতুন পাঁচজন হলেন, চট্টগ্রামে প্রথম দামপাড়ায় আক্রান্ত হওয়া বৃদ্ধের ছেলে জাহেদুল হক, পাহাড়তলী সাগরিকা এলাকার গার্মেন্টস কর্মকর্তা ওমর আলী, পাহাড়তলী সিডিএ মার্কেট এলাকার মো. কামাল উদ্দিন, হালিশহর শাপলা আবাসিকে শনাক্ত হওয়া প্রথম করোনা রোগী হাসিনা বেগম ও সীতাকুণ্ড উপজেলার বাসিন্দা আনোয়ার।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.