নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৪-২২ , ১০:৩২ পিএম
ছবি: সিটিজেন নিউজ
সাভার উপজেলার তালবাগ এলাকার কবরস্থানের গেটে করোনা আক্রান্ত সন্দেহে এক বৃদ্ধ মাকে ফেলে গেলেন সন্তানরা। উপজেলা প্রশাসন তাকে উদ্ধার করে স্বাস্থ্য কেন্দ্রে পাঠিয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধায় এ ঘটনা সাভার উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা পারভেজুর রহমান জানার পর উপজেলা চেয়ারম্যানকে সাথে নিয়ে বৃদ্ধা মাকে উদ্ধার করে তার চিকিৎসার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে পাঠান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজুর রহমান বলেন, করোনা সন্দেহে কেউ মাকে সড়কে ফেলে পালিয়ে যেতে পারে, এটা ভাবাই যায় না। আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ওই মাকে উদ্ধার করে তার চিকিৎসা করার জন্য ও নমুনা সংগ্রহ করার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে পাঠিয়েছি।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.