নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৪-২২ , ০৯:৫৬ পিএম
ছবি: সংগৃহীত
করোনাভাইরাস প্রার্দুভাবের সময় আমদানি-রফতানি কার্যক্রম চালু রাখার সুবিধার্থে দেশের সব কাস্টম হাউস ও কাস্টম স্টেশনে দাফতরিক কার্যক্রম চালু রাখার নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
বুধবার (২২ এপ্রিল) এনবিআরের কাস্টম ও নীতি বিভাগের জারি করা নির্দেশনায় বলা হয়েছে- দেশের অভ্যন্তরীণ সরবরাহ শৃঙ্খলা স্বাভাবিক রাখার স্বার্থে, আমদানি-রফতানি কার্যক্রম নিরবচ্ছিন্ন রাখার সুবিধার্থে দেশের সব কাস্টম হাউস ও কাস্টম স্টেশনগুলোতে দাফতরিক কার্যক্রম পরিচালনা অব্যাহত রাখার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
তবে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করতে হবে। দাফতরিক কার্যক্রম পরিচালনার সময় প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।
এর আগে গত ৩০ মার্চ দেশজুড়ে প্রথমবারের মতো ১০ দিনের সাধারণ ছুটিতে দেশের সব কাস্টম হাউস ও শুল্ক স্টেশন সীমিত আকারে কার্যক্রম চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল এনবিআর।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.