নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৪-২২ , ০৯:১৫ পিএম
ছবি: সিটিজেন নিউজ
চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানাধীন এলাকায় র্যাব অভিযান চালিয়ে ১০হাজার পিস ইয়াবাসহ ইব্রাহিম খলিল (৩৫) নামে একজনকে আটক করে। মঙ্গলবার (২২ এপ্রিল) রাতে নগরীর অক্সিজেন মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৭) একটি অভিযানিক দল। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত ১ টি পিকআপ ভ্যান জব্দ করা হয়।
আটক ইব্রাহিম কুমিল্লা বরুরা থানাধীন ঝলম বাজার এলাকার মন্তাজ মিয়ার ছেলে।
র্যাবের দাবি, আটক ইব্রাহিম একজন মাদক ব্যবসায়ী।
বিষয়টি নিশ্চিত করে বুধবার (২৩ এপ্রিল) র্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার মোঃ মাহমুদুল হাসান মামুন সিটিজেন নিউজকে জানান, মাদক ব্যবসায়ী একটি পিকআপ যোগে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট নিয়ে চট্টগ্রামের বহদ্দারহাট এলাকা হতে অক্সিজেন রোড হয়ে ঢাকার দিকে রওনা করেছে। এমন সংবাদের ভিত্তিতে র্যাব অভিযান চালিয়ে ১০হাজার পিস ইয়াবাসহ ইব্রাহিমকে আটক করে।
তিনি আরও বলেন, উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৫০ লাখ টাকা এবং জব্দকৃত পিকআপ ভ্যানের আনুমানিক মূল্য ১০ লাখ টাকা। ইব্রাহিমকে বায়েজিদ বোস্তামী থানায় হস্তান্তর করা হয়েছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.