নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৪-২২ , ০৬:৫১ পিএম
ছবি: ইন্টারনেট
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন পাঁচজন সুস্থ হয়েছেন। এ নিয়ে চট্টগ্রামে মোট সুস্থ হলেন সাতজন। বুধবার (২২ এপ্রিল) এসব তথ্য জানিয়েছেন চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার জামাল মোস্তফা।
হাসপাতালের তত্ত্বাবধায়ক অসীম কুমার নাথ জানান, আইসোলেশন ওয়ার্ডে ভর্তি থাকা করোনাভাইরাস আক্রান্ত পাঁচ রোগী বিভিন্ন সময়ে করা নমুনা পরীক্ষায় ফল নেগেটিভ এসেছে। তাদের মধ্যে এখন ভাইরাসের কোনও উপসর্গও নেই। সে কারণে তাদের হাসপাতাল ত্যাগের ছাড়পত্র দেয়া হয়েছে।
এর আগে গত সোমবার চট্টগ্রামের ফৌজদারহাটের বিআইটিআইডি থেকে সুস্থ দুই রোগী বাড়ি ফিরে যান। এ নিয়ে চট্টগ্রাম জেলায় সাতজন কোভিড-১৯ রোগী সুস্থ হলেন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.