হাটহাজারীতে অস্ত্র-গুলিসহ আটক এক

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৪-২২ , ০৪:৫৭ পিএম

হাটহাজারীতে অস্ত্র-গুলিসহ আটক এক ছবি: সিটিজেন নিউজ

চট্টগ্রামের হাটহাজারী থেকে অস্ত্র-গুলিসহ মো. সরোয়ার কামাল প্রকাশ লিটন (৪২) নামে একজনকে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার (২১ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার আমানবাজার রহমান মার্কেট থেকে তাকে আটক করে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ানের (র‌্যাব-৭) একটি অভিযানিক দল।

আটক সরোয়ার উপজেলার উত্তর ফতেয়াবাদ এলাকার আবদুর রহিমের ছেলে বলে জানায় র‌্যাব।

র‌্যাবের দাবি, আটক সরোয়ার একজন অস্ত্রধারী সন্ত্রাসী। তার বিরুদ্ধে হাটহাজারী থানায় চারটি মামলা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৭ এর সহকারী মিডিয়া পরিচালক মো. মাহামুদুল হাসান মামুন সিটিজেন নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে হাটহাজারী উপজেলার আমানবাজার রহমান মার্কেট থেকে তাকে আটক করে।

এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও ৭৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, আটক সরোয়ারকে হাটাহাজারী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।