করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায়
নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৪-২২ , ০৩:১২ পিএম
ছবি: সিটিজেন নিউজ
নতুন করে বাড়ছে প্রাথমিকসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির মেয়াদ। চলমান সরকারি সাধারণ ছুটি বৃদ্ধির সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আগামী ২ মে পর্যন্ত (৭ দিন) এ ছুটি বাড়ানো হচ্ছে। বুধবার এ-সংক্রান্ত ঘোষণা দেয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ পরিস্থিতির মধ্যে দেশে চলমান সাধারণ ছুটি আরও বাড়ছে। নতুন নানা নির্দেশনা সাপেক্ষে ছুটি বাড়িয়ে বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হবে। ছুটি বাড়িয়ে আগামী ২ মে পর্যন্ত করা হবে। সে অনুযায়ী নতুন করে আরও সাত দিন শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বৃদ্ধি করা হবে।
ছুটি বাড়ানোর বিষয়ে জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন বলেন, নতুন করে ছুটি বাড়ানোর আলাপ-আলোচনা করা হচ্ছে। জনপ্রশাসন মন্ত্রণালয় ছুটি বাড়ানোর ঘোষণা দিলে তার সঙ্গে সমন্বয় করে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বৃদ্ধি করা হবে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.