নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৪-২২ , ০২:১৬ পিএম
কার্গো ভেসেল মালিক সমিতির প্রতিনিধিদের বৈঠক | ছবি: সংগৃহীত
খাদ্য ও পণ্য পরিবহন চেইন অব্যাহত রাখার লক্ষ্যে নৌ কর্মকাণ্ড সচল রাখতে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। বুধবার (২২ এপ্রিল) সকালে নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে করোনা ভাইরাসজনিত পরিস্থিতিতে কার্গো ভেসেল মালিক সমিতির প্রতিনিধিদের সাথে এক বৈঠকে এসব তথ্য জানান তিনি।
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘খাদ্য ও পণ্য পরিবহন চেইন অব্যাহত রাখার লক্ষ্যে নৌ কর্মকাণ্ড সচল রাখতে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে। এক্ষেত্রে কার্গো ভেসেল মালিক এবং কন্টেইনার শিপ মালিকদের সহযোগিতা কামনা করছি।
তিনি বলেন, শ্রমিকদের জীবন হুমকীর মুখে ফেলা যাবেনা, তাদেরকে যথাযথ সুরক্ষা দিয়ে কর্মকাণ্ড সচল রাখা হবে। কার্গো ভেসেলের মালিকরা শ্রমিকদের সুরক্ষার বিষয়টি দেখবে। আমরা মালিকদের বিষয়গুলো দেখব। মালিকদের প্রণোদনার বিষয়টি সরকারকে অবহিত করা হবে।’
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.