চট্টগ্রামে ড্রাম থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৪-২২ , ০৮:২০ এএম

চট্টগ্রামে ড্রাম থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার ছবি: সিটিজেন নিউজ

চট্টগ্রামের পটিয়ায় একটি পানির ড্রাম আবদুল কাদেরের (২৬) নামে এক পানের ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ এপ্রিল) রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার কোলাগাঁও ইউনিয়নের কালার পোল এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় সন্দেহজনকভাবে একজনকে আটক করা হয়েছে।

নিহত আবদুল কাদের উপজেলার ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তর দেয়া এলাকার আবদুল মোনাফের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে পটিয়া থানার পরিদর্শক ও কালার পোল পুলিশ ফাঁড়ির আইসি কায়সার হামিদ সিটিজেন নিউজকে জানান, রবিবার রাতে একটি পানির ড্রাম থেকে গলায় রশি প্যাঁচানো ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় তার দোকানটির সামনে থাকা জসিমের হোটেলের কর্মচারী আশিককে আটক করেছে পুলিশ।

তিনি আরও বলেন, তার লুঙ্গির সঙ্গে প্রায় সময় ৫০-৬০ হাজার টাকা থাকতো। সে এন্ড্রয়েড মোবাইল সেট ব্যবহার করতো। ধারণা করা হচ্ছে তার নিকট থেকে টাকা কিংবা মোবাইল ছিনতাই করার জন্য এ হত্যাকাণ্ড সংগঠিত হয়।আটক হওয়া হওয়া কর্মচারীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।