নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৪-০২ , ০৩:৪৫ পিএম
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বায়েজিদ বোস্তামি থানাধীন এলাকায় অভিযান চালিয়ে চোরাইকৃত আলুসহ একজনকে আটক করেছে পুলিশ । বৃহস্পতিবার (২এপ্রিল)রৌফাবাদস্থ সায়েম টেইলার্স নামীয় দোকান ঘর এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃতের নাম মোঃ আকবর প্রঃ বুলু (৪২)। তার বিরুদ্ধে বায়েজিদ থানায় একটি মামলা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বায়েজিদ বোস্তামি থানার পুলিশ উপ-পরিদর্শক গোলাম মোঃ নাসিম হোসেন সিটিজেন নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রৌফাবাদস্থ সায়েম টেইলার্স নামীয় দোকান ঘর এলাকায় অভিযান চালিয়ে চোরাইকৃত ৮০ বস্তা আলুসহ বুলুকে আটক করা হয়।
উদ্ধারকৃত আলুর ওজন প্রায় ১১৬ মণ বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.