সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চমেকে ভর্তি
নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৪-০২ , ০২:৫৩ পিএম
ছবি: সিটিজেন নিউজ
চট্টগ্রামের পাহাড়তলী থানাধীন এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এক কিশোরের চিকিৎসার দায়িত্ব নিলেন পাহাড়তলী থানার এস আই আলাউদ্দীন। আহত ওই কিশোরের নাম শাকিল (১৩)।
পাহাড়তলী থানার এস আই আলাউদ্দীন সিটিজেন নিউজকে জানায়, ‘বুধবার (১এপ্রিল) রাত সাড়ে ১২টার দিকে একে খান মোড়ে একটি ট্রাকের ধাক্কায় মাথায় গুরুতর জখম হয় শাকিলের। পরে পুলিশ সেবা জরুরি নাম্বার ৯৯৯ এর সংবাদে আমি ঘটনাস্থলে গিয়ে শাকিলকে উদ্ধার করি।’
এস আই আলাউদ্দীন জানান, গুরুতর অবস্থায় শাকিলকে উদ্ধার করে প্রথমে থানার পাশ্ববর্তী আল আমিন হাসপাতালে নিয়ে যাই। পরে আহত শাকিলের অবস্থার অবনতি হলে চমেক হাসপাতালে ২৮ নং ওয়াডে ভর্তি করে প্রয়োজনীয় ঔষধ কিনে দেই।’
তিনি বলেন,‘আজ বৃহস্পতিবার চমেকে কর্তব্যরত ডাক্তার শাকিলের মাথার সিটি স্ক্যান করাতে হবে বলে জানান।সিটি স্ক্যানের পর রিপোর্ট অনুযায়ী ডাক্তার তার চিকিৎসা শুরু করবেন।
তিনি আরও বলেন, আহত কিশোর শাকিলের পরিচয় সম্পর্কে এখন পর্যন্ত পুলিশ নিশ্চিত হতে পারেনি। বিষয়টি মানবিক। যার ফলে শাকিলের চিকিৎসার ব্যয়ভার আমি নিজেই বহণ করছি। শাকিলকে কেউ চিনতে পারলে ০১৭২৭২০৭৬৭০ তে যোগাযোগ করার অনুরোধ জানান তিনি।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.