চট্টগ্রামে যুবলীগ নেতাকে গুলি করে হত্যা

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৪-০২ , ১১:৪২ এএম

চট্টগ্রামে যুবলীগ নেতাকে গুলি করে হত্যা ছবি: সিটিজেন নিউজ

বৃহত্তর চট্টগ্রামে বিভাগের রাঙামাটির কাপ্তাই উপজেলায় এক যুবলীগ নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত যুবলীগ নেতা উসুই প্রু মারমা আচোস (৩০) একই উপজেলার চিৎমরম ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সহসভাপতি ছিলেন তিনি।

কাপ্তাই উপজেলার চন্দ্রঘোণা থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফউদ্দিন জানিয়েছেন, বুধবার মধ্যরাতে দিকে চিৎমরম ইউনিয়নের হেডম্যানপাড়া এলাকায় একদশ সশস্ত্র সন্ত্রাসী উসুই প্রু মারমাকে ঘুম থেকে তুলে তার বাসা থেকে ডেকে বের করে নেয় এবং কিছুদুর নিয়ে গুলি করে হত্যা করে চলে যায়। 

কাপ্তাই উপজেলা যুবলীগেরর সভাপতি নাসিরউদ্দিন এই হত্যাকাণ্ডের জন্য পাহাড়ে অবৈধ অস্ত্রধারী আঞ্চলিক দলগুলোর সন্ত্রাসীদের দায়ী করেন। তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামে যেসব পাহাড়ি জাতীয় রাজনীতির সাথে জড়িত তাদের ওপর আঞ্চলিক দলগুলো আগে থেকেই ক্ষিপ্ত এবং নানাসময়ে উসুই প্রু মারমাকেও হুমকি দিয়েছিল তারা। এরই ধারাবাহিকতায় এ হত্যাকাণ্ড ঘটেছে বলে মনে করেন এবং ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

নিহত যুবলীগ নেতা উসুই প্রু মারমা আচোস ৫ বছর বয়সী এক সন্তানের পিতা।