চলতি মাসেই কালবৈশাখী ও ঘূর্ণিঝড়

 ডেস্ক নিউজ
আপডেট: ২০২০-০৪-০২ , ১১:২৪ এএম

চলতি মাসেই কালবৈশাখী ও ঘূর্ণিঝড় ছবি: প্রতীকি

বাংলাদেশে চলতি মাসেই (এপ্রিল) একটি ঘূর্ণিঝড়সহ তীব্র কালবৈশাখী হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এ বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সামছুদ্দিন আহমেদ গণমাধ্যমকে বলছেন, এপ্রিলে মাসে বঙ্গোপসাগরে ১-২ টি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। এরমধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

তিনি জানান, এ মাসের দেশের উত্তর, উত্তর পশ্চিম ও মধ্যাঞ্চলে ২-৩ দিন বজ্রবৃষ্টি ও শিলাবৃষ্টিসহ মাঝারি থেকে তীব্র কালবৈশাখী ঝড় হতে পারে। এসময় দেশের অন্যত্র ৪-৬ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা থেকে থেকে মাঝারি ধরনের কালবৈশাখী হতে পারে।

এপ্রিল মাসে দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলে একটি তীব্র তাপপ্রবাহ (তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপরে) এবং অন্য স্থানগুলোতে ১-২টি মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ (৩৮-৪০ ডিগ্রি সেলসিয়াস) বয়ে যাওয়ার দীর্ঘমেয়াদী পূর্বাভাও দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।