নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৪-০১ , ০৮:০২ পিএম
ছবি: সিটিজেন নিউজ
জলিল জাহান ফাউন্ডেশন ও ডা. শফিকুর রহমান ট্রাস্টের যৌথ উদ্যোগে সাতকানিয়া উপজেলায় ডাক্তারদের জন্য ২৫০টি মেডিকেডেট পিপিই প্রদান করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সাতকানিয়া- লোহাগড়া উপজলার আওতাধীন বেসরকারি হাসপাতালে এসব পিপিই ও মাস্ক বিতরণ করা হয়।
বুধবার (১ এপ্রিল) দুপুর ১২ টায় জলিল জাহান ফাউন্ডেশনের চেয়ারম্যান ও কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আব্দুল মজিদ ওসমানি ও লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. হানিফের হাতে এসব পিপিই ও মাস্ক হস্তান্তর করেন।
স্বাস্থ্যসেবা কেন্দ্র ও ডাক্তারদের পাশাপাশি সাতকানিয়া ও লোহাগড়া থানার কর্মকর্তাদের জন্য মাস্ক প্রদান করা হয়।
এসব পিপিই ও মাস্ক বিতরণের সময় আরও উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাউদ্দিন হিরু, আবু হেনা মোস্তফা কামাল, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ সদস্য মিথুন চৌধুরী, দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ সভাপতি রেহান পারভেজ চৌধুরী, দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ সম্পাদক সাইফুদ্দিন খালেদ, পৌরসভা ছাত্রলীগ নেতা জাহেদুল ইসলাম পারভেজ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.