নড়াইল প্রতিনিধি
আপডেট: ২০২০-০৪-০১ , ০৪:৩৬ পিএম
নড়াইলে করোনার উপসর্গ নিয়ে শওকত (২৫) নামে এক সুপারি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। গত ১০ দিন আগে তার জ্বর-কাশি ও শ্বাসকষ্ট দেখা দেয় বলে জানা যায়।
মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে তার শারীরিক অবস্থার অবনতি হলে সদর হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু প্রাথমিক চিকিৎসাসেবা শেষে বেডে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।
শওকত আলী নড়াইল পৌরসভাধীন দক্ষিণ নড়াইলের ওমর আলির ছেলে।
এদিকে রোগীর আত্মীয় বাবু মোল্লা অভিযোগ করে বলেন, প্রথম থেকেই আমাদের সন্দেহ হয় শওকতের করোনা হয়েছে। তাই আমরা আইইডিসিআরের হটলাইনে যোগাযোগ করি। কিন্তু তাদের কাছ থেকে আমরা কোন সদোত্তর পাইনি।
নড়াইল সদর হাসপাতালে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. তহিদুল হাসান তুহিন বলেন, রোগী যখন জরুরি বিভাগে আসে, তখন তার বমি ও শ্বাসকষ্ট ছিলো।
সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মশিউর রহমান বাবু বলেন, হাসপাতালের আনার ১৫ মিনিটে মধ্যে কোন করোনায় আক্রান্ত রোগী মারা যেতে পারে না। মিনি স্ট্রোকে মারা গেছেন বলে দাবি করেন তিনি।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.