দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৫৪; নিহত ৬

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৪-০১ , ১২:৩৯ পিএম

দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৫৪; নিহত ৬

দেশে নতুন করে আরও তিনজনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে এবং এতে আরও একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বুধবার (০১ এপ্রিল) করোনা ভাইরাস নিয়ে অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

শনাক্ত ও মৃতের সংখ্যা বাড়ায় দেশে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৪ জনে এবং মৃতের সংখ্যা ছয়জনে।

এর আগে মঙ্গলবার আইইডিসিআর জানায়, দেশে এখন পর্যন্ত ভাইরাসটি শনাক্ত হয়েছে ৫১ জনের শরীরে। এরমধ্যে পাঁচজন মারা গেছেন, ২৫ জন সুস্থ হয়েছেন এবং চিকিৎসাধীন রয়েছেন ২১ জন।