নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৩-৩১ , ০৪:৫২ পিএম
করোনা ভাইরাসের সংক্রমণ রোধে চলমান বিশেষ ছুটি আরও ৭ দিন বাড়ানো হয়েছে। আগামী ৫ থেকে ৯ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এর সঙ্গে ১০ ও ১১ এপ্রিল সাপ্তাহিক ছুটি মিলিয়ে ছুটি থাকছে ১১ এপ্রিল পর্যন্ত।
মঙ্গলবার (৩১ মার্চ) সকালে প্রধানমন্ত্রীর বক্তব্যের পর ৫ থেকে ৯ এপ্রিল ছুটি ঘোষণা করে আদেশ জারি করা হচ্ছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
বিকেলে প্রতিমন্ত্রী সংবাদমাধ্যমকে বলেন, ছুটির বিষয়টি প্রধানমন্ত্রী পরিষ্কার করেছেন। তার ঘোষণা অনুযায়ী আগামী ৫ থেকে ৯ এপ্রিল ছুটি থাকবে। ছুটি ঘোষণার প্রজ্ঞাপনটি আজ অথবা বুধবারের মধ্যে জারি হবে।
এতে করোনার কারণে দেশে টানা ১৭ দিন ছুটি থাকবে। আগের সিদ্ধান্ত অনুযায়ী গত ২৬ মার্চ থেকে আগামী ৪ এপ্রিল পর্যন্ত দেশে ছুটি চলছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.