নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৩-৩১ , ০২:৪৬ পিএম
কুমিল্লার মুরাদনগরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেট কার খাদে পড়ে স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর পৌনে ১টার দিকে উপজেলার বাঙ্গরা বাজার থানার কোরবানপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের জুলাইপার গ্রামের রফিকুল ইসলামের ছেলে সাদ্দাম হোসেন (২৭), তার স্ত্রী (২৪) এবং প্রাইভেট কার চালক নোয়াখালী কবিরহাট উপজেলার সোনাদিয়া গ্রামের আবুল বাশারের ছেলে আবদুর রহমান (২৮)।
দুপুর দেড়টার দিকে বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হবে। তবে ঘটনার বিস্তারিত এখনো জানা যায়নি।’
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.