নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৩-৩০ , ০৯:৪৬ পিএম
করোনা সংকটের কারণে কর্মহীন গরীব ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান র্যাব-৭। সোমবার (৩০ মার্চ) চট্টগ্রাম নগরীর বেশ কয়েকটি স্থানে এ খাবার সামগ্রী বিতরণ করা হয়।
সামগ্রীতে ২কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার সয়াবিন তেল, ১কেজি আলু,আধাকেজি পেঁয়াজ ও লবণ দেওয়া হয়।
র্যাব-৭ জানায়, করোনা ভাইরাসের প্রভাবে ক্ষতিগ্রস্ত দুঃস্থ ও খেটে-খাওয়া মানুষের পাশে দাঁড়িয়েছে র্যাব-৭, চট্টগ্রাম। প্রাথমিকভাবে ১৫০০ মানুষকে খাদ্য সহায়তার ব্যবস্থা করা হবে। এরই অংশ হিসেবে আজ চট্টগ্রাম মহানগরীর কয়েকটি স্থানে অসহায় মানুষকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। র্যাব-৭ এর এই খাদ্য সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে।
প্রসঙ্গত, করোনা ভাইরাসের প্রকোপে সমগ্রবিশ্ব ক্রান্তিকাল অতিক্রম করেছে। বাংলাদেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিলে 'সামাজিক দূরত্ব' বজায় রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে র্যাব -৭, চট্টগ্রাম। এর পাশাপাশি চট্টগ্রাম মহানগরীর কয়েকটি স্থানে হাত ধোয়ার ব্যাবস্থা করা হয়।এছাড়াও র্যাব-৭ মানুষের মাঝে সচেতনতা তৈরির লক্ষ্যে ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.