রংপুরে ট্রেনের ধাক্কায় ৪জন নিহত

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৩-৩০ , ০৩:৪২ পিএম

রংপুরে ট্রেনের ধাক্কায় ৪জন নিহত

রংপুরের পীরগাছায় ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার দুপুর ১টার দিকে উপজেলার অন্নদানগর রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

পীরগাছা থানার ডিউটি অফিসার এএসআই ফিরোজ খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুপুর দেড়টার দিকে আমাদের কাছে দুর্ঘটনার খবর আসে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।