নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৩-৩০ , ০৯:৩০ এএম
সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ২০টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মোট ৯৮ লাখ ৮৬ হাজার ৮১৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৩৬৩ কোটি ১৩ লাখ ১৮ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ২৭৮ কোটি ১০ লাখ টাকার লেনদেন হয়েছে রেনেটার। দ্বিতীয় সর্বোচ্চ ২৫ কোটি ২২ লাখ ২৯ হাজার টাকার লেনদেন হয়েছে বিকন ফার্মার।
তৃতীয় স্থানে থাকা লিন্ডেবিডির সর্বোচ্চ ১৮ কোটি ৫৪ লাখ ৫১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এছাড়া ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলোর মধ্যে জেনেক্সের ৩০ লাখ ৯ হাজার টাকার, ইন্দো-বাংলা ফার্মার ১৭ লাখ ৪১ হাজার টাকার, ন্যাশনাল টিউবসের ৬ লাখ ৭৭ হাজার টাকার, এসকে ট্রিমসের ৯৪ লাখ ২৬ হাজার টাকার, স্কয়ার ফার্মার ২৫ লাখ ১৮ হাজার টাকার, ওয়াটা কেমিক্যালের ৪০ লাখ ৩২ হাজার টাকার, ব্র্যাক ব্যাংকের ৪৮ লাখ ২৮ হাজার টাকার, ঢাকা ব্যাংকের ১ কোটি ১০ লাখ ৫৩ হাজার টাকার, ডাচ-বাংলা ব্যাংকের ৭ লাখ ৫৬ হাজার টাকার, গ্রামীণ ওয়ান : স্কিম টু’র ৯ লাখ ৩০ হাজার টাকার, আইএফআইসির ২০ লাখ ৬৭ হাজার টাকার, ভিএফএস থ্রেড ডাইংয়ের ৪১ লাখ ২৫ হাজার টাকার, ড্যাফোডিল কম্পিউটার্সের ১২ লাখ ২২ হাজার টাকার, আইএলএফএসএলের ১৩ লাখ ৪৫ হাজার টাকার, নাভানা সিএনজির ৫ লাখ ১০ হাজার টাকার, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ২০ লাভ টাকার এবং ইউনাইটেড পাওয়ারের ৭ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.